মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় ধাক্কা খেল মোদী সরকার!
April 18, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধানের ১৩১তম সংশোধনী বিল লোকসভায় পাস করাতে ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উত্থাপিত এই বিলটি নিয়ে টানা দুই দিন বিতর্কের পর শুক্রবার বিকেলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংসদের মোট ৪৮৯ জন সদস্য ভোটাভুটিতে অংশ নেন, যার মধ্যে বিলের পক্ষে ২৭৮টি এবং বিপক্ষে ২১১টি ভোট পড়েছে।
ভারতীয় সংবিধান অনুযায়ী, যেকোনো সংশোধনী বিল পাসের জন্য উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন হয়। সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় বিলটি বাতিল ঘোষণা করা হয়েছে। এই বিলটি পাস না হওয়ায় মহিলা সংরক্ষণের বিষয়টি এবং লোকসভার আসন বিন্যাস ও প্রতিনিধিত্ব বৃদ্ধির পরিকল্পনা আপাতত অনিশ্চয়তার মুখে পড়ল।