মোদীর ১২ বছরের শাসনে প্রথমবার, লোকসভায় মুখ থুবড়ে পড়ল গুরুত্বপূর্ণ বিল!

ভারতের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনায় বিপাকে পড়েছে মোদী সরকার। লোকসভায় উত্থাপিত নারী সংরক্ষণ সংশোধনী বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাস হতে ব্যর্থ হয়েছে। ১২ বছরের শাসনামলে ক্ষমতাসীন সরকারের কোনো বিল নিম্নকক্ষে পরাজিত হওয়ার এটিই প্রথম ঘটনা। সংবিধান সংশোধনী বিলটি পাসের জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন থাকলেও, সরকারের পক্ষে পড়েছে মাত্র ২৯৮টি ভোট এবং বিপরীতে পড়েছে ২৩৩টি ভোট। এর ফলে স্পিকার বিলটি খারিজ হওয়ার ঘোষণা দিয়েছেন।

ভোটাভুটির এই ব্যর্থতার মূল কারণ হিসেবে উঠে এসেছে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া। সরকারের প্রস্তাব অনুযায়ী, নারী সংরক্ষণ কার্যকর করতে হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে হবে। বিরোধীরা নারী সংরক্ষণের পক্ষে থাকলেও, এই শর্তটির তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, বর্তমান আসন বিন্যাস রেখেই সরকার চাইলে নারী সংরক্ষণ কার্যকর করতে পারত। আসন বাড়ানোর এই শর্তকে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল হিসেবে অভিহিত করে ভারত (INDIA) জোট বিলটির বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নেয়, যা শেষ পর্যন্ত বিলটির পরাজয় নিশ্চিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *