আন্তর্জাতিক ক্রিকেট বাঁচাতে আইসিসির বড় পদক্ষেপ!

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের আধিক্যের ফলে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলো অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আইপিএলসহ বিভিন্ন দেশে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ও দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে রক্ষা করতে এবং ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে এর একটি সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যে আইসিসি বিশেষ কমিটি গঠন করেছে। সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে গঠিত এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাণিজ্যিক প্রসারের মধ্যে ভারসাম্য রক্ষায় কাজ করবে।

বর্তমান প্রেক্ষাপটে ছোট দেশগুলোর ক্রিকেটাররা আর্থিক নিরাপত্তার খাতিরে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যা বিশ্ব ক্রিকেটের প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হেনরিক ক্লাসেন ও সুনীল নারিনের মতো খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘটনা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এই পরিস্থিতিতে নতুন কমিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার নিয়ন্ত্রণে কাজ করবে এবং একজন ক্রিকেটার বছরে সর্বোচ্চ কয়টি বিদেশি লিগে অংশ নিতে পারবেন, তার একটি নির্দিষ্ট কোটা নির্ধারণের সুপারিশ করতে পারে। তবে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, কারণ বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *