ব্যবসায় উন্নতির সেরা সুযোগ! পিএম স্বনিধি যোজনায় ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার উপায় জানুন।

ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের আর্থিক স্বনির্ভর করতে নরেন্দ্র মোদী সরকারের ‘পিএম স্বনিধি যোজনা’ (PM Svanidhi Yojna)-র মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় একজন ব্যবসায়ী ধাপে ধাপে সর্বোচ্চ ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। কোনোপ্রকার গ্যারান্টি বা বন্ধক ছাড়াই এই ঋণ গ্রহণের সুবিধা থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার প্রসারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, ঋণের অর্থ তিনটি পর্যায়ে প্রদান করা হয়। প্রথম কিস্তিতে ১৫,০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২৫,০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ৫০,০০০ টাকা পাওয়া সম্ভব। তবে পূর্ববর্তী কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করলেই পরবর্তী কিস্তির জন্য আবেদন করা যায়। আগ্রহী ব্যক্তিরা আধার কার্ডসহ নিকটস্থ সরকারি ব্যাংকে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন। যাচাই-বাছাই শেষে সহজ শর্তে এবং ক্ষুদ্র ইএমআই (EMI)-এর মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ রয়েছে।