সিবিএসই বোর্ডে বড় রদবদল, চেয়ারম্যান ও সচিবকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো!
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র পোর্টাল ও প্রশাসনিক ব্যবস্থায় গুরুতর গাফিলতির অভিযোগে বড়সড় রদবদল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অন-স্ক্রিন মার্কিং সিস্টেম (OSM) বিতর্ক এবং পোর্টালের নিরাপত্তা ত্রুটিসহ বিভিন্ন অভিযোগের জেরে বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে তাঁদের পদ থেকে একযোগে বদলি করা হয়েছে। বোর্ডের শীর্ষস্তরে এই নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।
শুধুমাত্র বদলি নয়, বোর্ডের সার্বিক অনিয়ম খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রকের উদ্যোগে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ওএসএম পরিষেবা ক্রয়, টেন্ডার প্রক্রিয়া ও বারবার প্রযুক্তিগত ত্রুটির মতো সংবেদনশীল বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। দেশজুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও বোর্ডের বিশ্বাসযোগ্যতা রক্ষায় অভ্যন্তরীণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ডিজিটাল পরিকাঠামোর ত্রুটি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।