বিপদে দিশাহীন? স্মরণ করুন বাবা লোকনাথকে, জেনে নিন তাঁর অমূল্য বাণী!

আধ্যাত্মিক জগতের অন্যতম মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৭৩০ সালের জন্মাষ্টমীতে জন্ম। মানুষের জীবনের জটিলতা, দুঃখ-কষ্ট ও বিপদের মুহূর্তে তাঁর জীবনদর্শন ও উপদেশাবলী আজও অসংখ্য ভক্তের আশ্রয়স্থল। ‘রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিবো’—বাবা লোকনাথের এই বিখ্যাত বাণী কঠিন সময়ে ভক্তদের মনে সাহস ও আত্মিক শক্তি জোগায়।
বাবা লোকনাথের জীবনমুখী দর্শনে অসহায় মানুষের সেবাকেই শ্রেষ্ঠ পুণ্য হিসেবে গণ্য করা হয়েছে। তিনি ক্রোধ নিয়ন্ত্রণ এবং আত্মসচেতনতা অর্জনের মাধ্যমে সত্য ও সরল পথে চলার দীক্ষা দিয়েছেন। পার্থিব সম্পদের মোহের চেয়ে মনের প্রশান্তি ও আত্মবিচারকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর এই শিক্ষাগুলো মানুষের মধ্যে সহমর্মিতা, কৃতজ্ঞতাবোধ ও উদারতা বৃদ্ধিতে সহায়তা করে, যা বর্তমান অস্থির সময়েও মানসিক শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।