জনরোষের মুখে দুই প্রাক্তন বিধায়ক, কি পরিণতি হল এদের!

পূর্ব বর্ধমানের দুই হেভিওয়েট তৃণমূল নেতা জনরোষের মুখে পড়ে চরম অস্বস্তিতে পড়েছেন। মঙ্গলবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু। একই দিনে কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সরকারি ত্রিপল পাচারের অভিযোগ তুলে জনগনের তীব্র বিক্ষোভ ও হেনস্থার শিকার হয়েছেন।

কাটোয়া স্টেশন বাজারের কাছে সরকারি ত্রিপল পাচারের অভিযোগে ৭৮ বছর বয়সী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রকাশ্য রাস্তায় ডিম ছুড়ে এবং গালিগালাজ করে হেনস্থা করা হয়। বর্তমানে তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া দেবপ্রসাদ বাগকে আদালতে তোলার সময় জনতা তাঁকে ‘চোর’ স্লোগান দেয় এবং তাঁর দিকে ডিম ও জুতো ছোড়ে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেবপ্রসাদকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এই ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও জনবিরোধী কর্মকাণ্ডের জেরে এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তবে তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিজেপি মিথ্যা অভিযোগ তুলে তাদের নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমাগত এ ধরনের ঘটনায় শাসকদলের স্থানীয় স্তরের নেতাদের মনোবল ভেঙে পড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *