তিন কোটি টাকার বিয়ে আর ১০০ ভরি সোনা, তবুও অকালে ঝরে গেল নববধূর প্রাণ!

মধ্যপ্রদেশের জবলপুরে এক নববিবাহিতা তরুণী আইনজীবীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চেন্নাইয়ের বাসিন্দা কবিতা নামের ওই তরুণীর সঙ্গে সেনাবাহিনীতে কর্মরত চিকিৎসক মেজর ওম নাগার্জুনের বিয়ের তিন মাসের মাথায় জবলপুরের আর্মি কোয়ার্টার থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের সময় বড় অঙ্কের যৌতুক ও স্বর্ণালঙ্কার দেওয়া সত্ত্বেও আরও ২ কোটি টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ওই তরুণীর ওপর নির্যাতন চালানো হচ্ছিল। এই দাবির মুখে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

শ্বশুরবাড়ির লোকজন একে হার্ট অ্যাটাক হিসেবে দাবি করলেও, ময়নাতদন্তের রিপোর্টে তরুণীর মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিতে তিন ঘণ্টা সময় ব্যয় করা নিয়েও রহস্য দানা বেঁধেছে। এদিকে, স্থানীয় থানা প্রাথমিক পর্যায়ে এফআইআর গ্রহণে গড়িমসি করলে নিহতের পরিবার জেলা আদালতের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে পুলিশ বর্তমানে তদন্ত শুরু করেছে। জানা গেছে, এর আগেও অতিরিক্ত যৌতুক দাবির কারণে মেজর ওম নাগার্জুনের পূর্বের একটি বাগদান ভেঙে গিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *