ললিত মোদীর বায়োপিকে কি রণবীর সিং? চমকে ওঠার মতো খবর!

আইপিএলের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। বর্তমানে ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে, যার দায়িত্বে রয়েছেন সোনির প্রাক্তন কর্মকর্তা স্নেহা রাজানির নেতৃত্বাধীন একটি দক্ষ টিম। ললিত মোদী নিজেই এই বায়োপিক নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ললিত মোদীর চরিত্রে অভিনয়ের জন্য বলিউড তারকা রণবীর সিং গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। কয়েক বছর আগে লন্ডনে গিয়ে তিনি মোদীর সঙ্গে দেখাও করেন। তবে রণবীরের বর্তমান ব্যস্ততা এবং ‘ডন ৩’ প্রকল্প থেকে সরে দাঁড়ানো নিয়ে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে সৃষ্ট আইনি ও পেশাদারী জটিলতার কারণে এই চরিত্রে রণবীরের অভিনয় নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও বিলম্বের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিসিসিআই এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোতে ললিত মোদীর কর্মকালকে কেন্দ্র করে তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্রটি ঘিরে বিনোদন জগতে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *