প্রেমিকার বিরহে প্রাণ দিলেন যুবক, ভিডিওতে বললেন শেষ কথা!
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ইরফান (২০) নামের এক গাড়িচালকের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর আগে তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। ওই ভিডিও বার্তায় তিনি এক বিবাহিত নারীর নাম উল্লেখ করে জানিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন।
পরিবার সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে ওই নারীর সঙ্গে ইরফানের প্রেমের সম্পর্ক ছিল এবং বিগত ছয়-সাত মাস ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন। গত ফেব্রুয়ারি মাসে ওই নারীর স্বামী ইরফান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করেন। দুই দিন আগে ওই নারী হঠাৎ স্বামীর কাছে ফিরে যাওয়ায় ইরফান মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের ধারণা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সিংগাহি থানা পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।