রেশন ব্যবস্থায় এবার এআই প্রযুক্তির ছোঁয়া, দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র!

রেশন ব্যবস্থার আধুনিকীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ২৫,৫৩০ কোটি টাকার বৃহৎ প্রকল্প ‘সার্থক-পিডিএস’ (SARTHAK-PDS) অনুমোদন করেছে কেন্দ্র সরকার। ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) বা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রায় ৮১.৩৫ কোটি উপভোক্তার কাছে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সহজে ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেশন বণ্টন ব্যবস্থায় কারচুপি রোধ এবং সামগ্রিক কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং (ML) এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। এর মধ্যে ‘আশা’ (ASHA) নামক এআই-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোক্তারা নিজেদের ভাষায় অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ‘সক্ষম’ (SAKSHAM) প্ল্যাটফর্মের মাধ্যমে খাদ্যশস্য বহনকারী গাড়ির রিয়েল-টাইম ট্র্যাকিং এবং চাহিদার পূর্বাভাস পাওয়া যাবে, যা খাদ্যশস্য নষ্ট হওয়ার হার কমাবে। সরকারি হিসাব অনুযায়ী, এই প্রকল্পের ফলে লজিস্টিকস খরচ কমে বছরে প্রায় ২৮০ কোটি টাকা সাশ্রয় হবে, পাশাপাশি ফেয়ার প্রাইস শপ ডিলারদের মার্জিনও বাড়ানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *