ক্লাসরুমে অশালীন মন্তব্য, চাকরি হারালেন শিক্ষিকা!

শ্রেণিকক্ষে আপত্তিকর আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে আমেরিকার ফ্লোরিডার লেক মিনালা হাইস্কুলের শিক্ষিকা অ্যাঞ্জেলা পেথ জর্ডানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে তিনি নিজেকে ‘কোটি ডলারের যৌনকর্মী’ হিসেবে পরিচয় দেন এবং শিক্ষার্থীদের সামনে অশালীন শব্দ ব্যবহার করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাকে পদ থেকে সরিয়ে দেয়।

অভিযোগ রয়েছে, শিক্ষিকা জর্ডান শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি অশ্লীল নৃত্য প্রদর্শন করেছেন। এমনকি ক্লাসের সময় এক ছাত্রীকে গালিগালাজ ও শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্কুলের নিরাপত্তা কর্মী ও উপাধ্যক্ষ বাধা দিলেও তিনি শ্রেণিকক্ষ ছাড়তে অস্বীকার করেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে হয়। গ্রেফতারের সময়ও তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়ান। বর্তমানে জর্ডানের এ ধরনের আচরণের পেছনে তার ‘বাইপোলার ডিজঅর্ডার’ নামক মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *