ভারতে কি ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটককে ঘিরে তীব্র আতঙ্ক

রাজস্থানে ইবোলা আক্রান্ত সন্দেহে নাইজেরিয়ার তরুণী হাসপাতালে, দেশজুড়ে সতর্কতা

উগান্ডা থেকে আসা ১৯ বছর বয়সী এক তরুণী পর্যটকের শরীরে ইবোলা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় রাজস্থানের জয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শারজা হয়ে এয়ার অ্যারাবিয়া বিমানযোগে জয়পুর বিমানবন্দরে নামার পর স্ক্রিনিংয়ের সময় চিকিৎসকদের সন্দেহ হলে তাঁকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়। বর্তমানে ওই তরুণীর শরীরে তীব্র পেটে ব্যথা, মাথাব্যথা এবং ক্ষুধামন্দার মতো ইবোলার প্রাথমিক লক্ষণগুলো বিদ্যমান রয়েছে।

রোগ নির্ণয়ের জন্য ওই তরুণীর নমুনা পুনের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সংক্রমণ নিশ্চিত করা যায়নি। তবে রিপোর্ট পজিটিভ হলে তাঁকে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। ইতিমধ্যে আফ্রিকা মহাদেশে ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ভারত সরকার সব রাজ্য ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে। বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সেলফ ডিক্লারেশন বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *