ফুটবল বিশ্বকাপে শাকিরা ও নোরার গ্ল্যামার তোলপাড়!
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসর শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। এই বর্ণাঢ্য আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী শাকিরা এবং ভারতের ডান্সিং কুইন নোরা ফতেহি। নাইজেরিয়ার গায়ক বার্না বয়ের সঙ্গে শাকিরার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশনের পাশাপাশি এতে আরও অংশ নেবেন আলেহান্দ্রো ফের্নান্দেস, বেলিন্দা ও জে বালভিনের মতো তারকারা। উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে।
অনুসূচি অনুযায়ী, উদ্বোধনের পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটের সঙ্গে মঞ্চ মাতাবেন নোরা ফতেহি। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করবেন কেটি পেরি ও র্যাপার ফিউচার। এছাড়া বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শাকিরার সঙ্গে যোগ দেবেন পপ তারকা ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস। উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিতব্য এই আসরটি বিনোদন ও ক্রীড়া জগতের সমন্বয়ে বিশ্বজুড়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে বলে আয়োজকদের প্রত্যাশা।