ধর্ষণের মামলায় ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার!

প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের আইনি জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। ৩০ মে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পর, এবার তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর মামলার অভিযোগ যুক্ত হলো। শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ ও পুলিশের কাজে বাধা দেওয়ার দায়ে অসিত মজুমদারসহ ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে এই মামলার সঙ্গে তোলাবাজির অভিযোগ যুক্ত হলেও, নতুন করে ২০২৩ সালের শ্লীলতাহানির একটি অভিযোগ সামনে আসায় তাঁর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। একই ঘটনায় অভিযুক্ত অন্যদের জামিন মঞ্জুর হলেও, নতুন মামলার কারণে আপাতত জেলহাজতেই থাকতে হচ্ছে প্রাক্তন এই বিধায়ককে। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *