বাংলার রাজনীতিতে অনুপ্রবেশ ও এসআইআর নিয়ে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ হিমন্তের!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালিম্পংয়ে এক জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবারের এই সভায় তিনি অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যের স্বতন্ত্র পরিচিতি বিপন্ন বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে না পারলে রাজ্যটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

আসাম ও ত্রিপুরার মডেল তুলে ধরে হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, ওই রাজ্যগুলোতে অনুপ্রবেশ রুখতে সফল হলেও পশ্চিমবঙ্গে তা অবাধে চলছে। এদিন তিনি এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। পাশাপাশি, সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও তৃণমূলের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারীশক্তিকে অপমান করার অভিযোগ তোলেন। তাঁর মতে, এই আচরণের জেরে বিরোধী জোটের পতন নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *