টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক শ্রেয়স, সামনে কি কঠিন পরীক্ষা?

ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সূর্যকুমার যাদবকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারের ওপর। আগামী ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স দলের নেতৃত্ব দেবেন। ২০২৬ সালের এশিয়ান গেমস এবং আসন্ন সিরিজগুলোর জন্য গঠিত এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে।

ঘোষিত স্কোয়াডে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, শিবম দুবে, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানার মতো খেলোয়াড়দের রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজের জন্য বাড়তি শক্তি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার আর্শদীপ সিংকে। এছাড়া এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা এবং জসপ্রীত বুমরাহকে দলে রাখা হয়েছে। অন্যদিকে, ২৫ জুন থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সফরের জন্য ভারত ‘এ’ দলের নেতৃত্বভার ধ্রুব জুরেলের হাতে ন্যস্ত করা হয়েছে, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় ও দেবদত্ত পাডিক্কালকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *