নতুন জমানার শুরু! টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স এবং জাতীয় দলে বিস্ময় বালক বৈভব
ভারতীয় ক্রিকেটে বড় ধরনের রদবদল ঘটিয়ে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের নেতৃত্বে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাশাপাশি এশিয়ান গেমসের দলও চূড়ান্ত করা হয়েছে। আইপিএলে সফল নেতৃত্বের কারণেই শ্রেয়স আইয়্যারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা, যার ফলে দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে ১৫ বছর ৭১ দিন বয়সী বৈভব সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপিএলের ধারাবাহিক পারফরম্যান্স তাকে জাতীয় দলের সুযোগ এনে দিয়েছে। অভিষেক ম্যাচে মাঠে নামলে তিনি শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন। এছাড়া এশিয়ান গেমস দলে জশপ্রীত বুমরাহ ও প্রিন্স যাদবের অন্তর্ভুক্তি ঘটলেও, বিশ্বকাপ পরবর্তী সময়ে শুভমান গিলের বাদ পড়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে।