PF-এর টাকা এবার সরাসরি UPI-তেই! চোখের পলকে মিলবে জমানো টাকা।

পিএফ (PF) অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সদস্যরা এখন থেকে ইউপিআই (UPI) পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সরাসরি তাঁদের জমানো টাকা তুলতে পারবেন। এছাড়া এটিএমের মাধ্যমেও টাকা উত্তোলনের বিশেষ সুবিধা নিয়ে আসছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, নতুন এই ব্যবস্থার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই তা সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।

বর্তমানে পিএফের টাকা তোলার প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও, নতুন ব্যবস্থায় ইউপিআই পদ্ধতি সরাসরি পিএফ অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। ফলে গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তের মধ্যে টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাবে। নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক তাঁর পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআইয়ের মাধ্যমে তুলতে পারবেন এবং বাকি ২৫ শতাংশ অবসরকালীন তহবিলে সুরক্ষিত থাকবে। ইপিএফও ৩.০ সংস্করণ চালু হলে ব্যবহারকারীরা ইউএএন (UAN) নম্বরের মাধ্যমে পিএফ পোর্টাল বা উমঙ্গ অ্যাপে লগ ইন করে নিজেদের ইউপিআই আইডি লিঙ্ক করলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *