ডাইনি অপবাদ! কান্নায় ভেঙে পড়লেন কঙ্গনা রানাওয়াত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তাঁর জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী জানিয়েছেন, ২৬-২৭ বছর বয়সে ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রির একাংশ তাঁকে ‘ডাইনি’ তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছিল। অভিনেতা অধ্যায়ন সুমনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতন এবং কালো যাদুর মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। কঙ্গনার দাবি, সেই সময় তাঁকে সামাজিকভাবে হেয় করতে এমনকি তিনি মানুষের রক্ত পান করেন—এমন অদ্ভুত রটনাও ছড়ানো হয়েছিল।

তীব্র মানসিক চাপ ও চরিত্রহননের শিকার হওয়ার পরও কঙ্গনা পিছু হঠেননি বরং সেই প্রতিকূলতাকে নিজের লড়াইয়ের শক্তিতে রূপান্তর করেছেন। ব্যক্তিগত জীবনের এই বিতর্কিত অধ্যায় তাঁর পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং ‘কুইন’ ছবির ব্যাপক সাফল্য এবং জাতীয় পুরস্কার অর্জনের মাধ্যমেই তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্যমতে, সেই সময়কার চরম প্রতিকূল পরিস্থিতিই তাঁকে মানসিকভাবে আরও কঠোর ও লড়াকু করে গড়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *