বিয়ের ১৫ দিনের মাথায় মাথা ন্যাড়া দেখে স্তম্ভিত পরিবার, শেষ পর্যন্ত বিচ্ছেদ!

উত্তরপ্রদেশের পিপিগঞ্জ এলাকায় বিয়ের মাত্র দুই সপ্তাহের মাথায় কনের মাথায় পরচুলা বা উইগ থাকার বিষয়টি প্রকাশ পাওয়ায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের কিছুদিন পর হঠাৎ কনের পরচুলা খুলে পড়লে তার মাথায় চুল না থাকার বিষয়টি বরের নজরে আসে। এ নিয়ে বরপক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা বিয়ের বিষয়টি প্রতারণামূলক বলে অভিযোগ তুলেছেন।

বিয়ে গোপন করে প্রতারণার অভিযোগ এনে বরপক্ষ থানায় নালিশ জানালে পুলিশ উভয় পরিবারকে তলব করে। পুলিশের মধ্যস্থতা ও কাউন্সেলিংয়ের পরও কোনো সমাধান না হওয়ায় ঘটনাটি জটিল আকার ধারণ করেছে। আপাতত দুই পরিবারকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো রফাসূত্র বের না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *