৬ হাজার টাকার বেতনের ইঞ্জিনিয়ারের বাড়িতে কোটি কোটি টাকা! হতবাক প্রশাসন!

ওড়িশা সরকারের ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সির অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠ নাথ বেহেরার বিরুদ্ধে আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিস পেয়েছে ভিজিল্যান্স। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে শনিবার ভুবনেশ্বরের বিশেষ ভিজিল্যান্স আদালতের নির্দেশে তাঁর সরকারি বাসভবন, অফিসসহ মোট ৯টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২ কোটি টাকা নগদ এবং তাঁর ও পরিবারের সদস্যদের নামে পাঁচটি বহুতল ও ১৪টি জমির প্লটের নথিপত্র উদ্ধার করেছে তদন্তকারী দল।

১৯৯৯ সালে মাসে ৬ হাজার টাকা বেতনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন বৈকুণ্ঠ নাথ বেহেরা। চলতি বছরের শুরুতে তিনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হন। উদ্ধার হওয়া সম্পত্তির মধ্যে ভুবনেশ্বরের নীলাদ্রি বিহারে ১০ হাজার ৫০০ বর্গফুটের একটি চারতলা বাড়ি এবং ভুবনেশ্বরের অভিজাত এলাকায় অবস্থিত বেশ কিছু মহার্ঘ প্লট রয়েছে। বর্তমানে এই সম্পত্তিগুলোর প্রকৃত বাজারমূল্য নির্ধারণের কাজ করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *