শিক্ষাব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর, কেন্দ্রকে ৭ দিনের চরম হুঁশিয়ারি!

নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি যুব সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ এবং পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক অংশ নেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সংগঠনটি দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যম এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে পাঁচটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির সরকারি লাভজনক পদে নিয়োগে নিষেধাজ্ঞা, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সংসদে ৫০ শতাংশ নারী সংরক্ষণ, কর্পোরেট মালিকানাধীন সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল এবং দলবদলকারী জনপ্রতিনিধিদের ওপর ২০ বছরের জন্য নির্বাচন ও সরকারি পদে নিষেধাজ্ঞা। সম্প্রতি জাতীয় পর্যায়ের প্রবেশিকা পরীক্ষাগুলোতে অনিয়মের জেরে সৃষ্ট ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *