আবারও ভূমিকম্পে কাঁপল বাংলা, উৎসস্থল ভুটান!

রবিবার গভীর রাতে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। রাত ১১টা ৬ মিনিটে ভুটানের পুনাখাকে কেন্দ্র করে উৎপন্ন এই কম্পন শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কলকাতাসহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাব ভারত ছাড়া প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশেও ছড়িয়ে পড়ে।

আচমকা এই কম্পনের জেরে আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই সরাসরি কম্পন অনুভব না করলেও মোবাইল সতর্কবার্তার মাধ্যমে বিপদের আশঙ্কা করেন। তবে প্রাথমিকভাবে রাজ্যের কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *