মেসি-কাণ্ডে তোলপাড়! অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশের জোড়া নোটিস, আজই কি হাজিরা?

যুবভারতীতে লিওনেল মেসিকে আনার নাম করে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও টিকিট জালিয়াতির ঘটনায় তদন্তের অংশ হিসেবে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে জোড়া নোটিস পাঠিয়েছে পুলিশ। বিধাননগর দক্ষিণ ও নিউ আলিপুর থানার যৌথ অভিযানে এই নোটিস দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

এর আগে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানার মামলায় অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। পুলিশের দাবি, অসুস্থতার সপক্ষে কোনো সুনির্দিষ্ট মেডিক্যাল সার্টিফিকেট বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এরই মধ্যে আদালতের কাছে আগাম জামিনের আবেদন করেও তিনি কোনো সুরাহা পাননি। এই পরিস্থিতির প্রেক্ষিতে আইনি কড়াকড়ি বাড়িয়ে আগামী সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর থানায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে পুলিশ এই তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *