অবশেষে ধরা পড়ল ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির, উত্তাল জনরোষে রণক্ষেত্র এলাকা!

বাংলা-নেপাল সীমান্ত থেকে সোমবার সকালে বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খান। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় তাঁর বাড়ি, নির্মাণাধীন ভবন এবং শ্রীরামপুরের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়া জনতার একাংশকে এই ঘটনা উদযাপনে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।

পার্টি অফিসে ভাঙচুর চলাকালীন তার ভেতর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও ত্রিপল উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজনার সুযোগে অনেকে সেই ত্রাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যান। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গির। মোবাইল নম্বর পরিবর্তন করে নেপাল সীমান্তে আত্মগোপনের চেষ্টা করলেও এসটিএফ তাঁর অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করে। এলাকায় জাহাঙ্গিরের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ও রাজনৈতিক দাপটই এই জনরোষের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *