আবাস প্রকল্পে স্বচ্ছতার নতুন নজির, রাজ্যে শুরু দুর্দান্ত ‘সেল্ফ সার্ভে’!
পশ্চিমবঙ্গ গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার ‘স্ব-সমীক্ষা’ বা ‘সেল্ফ সার্ভে’ পদ্ধতি চালু করেছে। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীদের মোবাইল ফোনে ‘আবাসপ্লাস ২০২৪’ ও ‘আধারফেস আরডি’ অ্যাপ ডাউনলোড করে আধার-ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যারা অ্যাপ ব্যবহারে অক্ষম, তাদের জন্য সার্ভেয়াররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা রেখেছেন। আগামী ২০ জুলাই ২০২৬-এর মধ্যে এই সমীক্ষা ও যাচাইয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপভোক্তা তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে সরকার বাধ্যতামূলক ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের মাধ্যমে ১০ শতাংশ পরিবারের তথ্য পুনরায় যাচাই করা হবে এবং ৫ শতাংশ ক্ষেত্রে পৃথক পর্যালোচনা করা হবে। এছাড়া জেলা স্তরের আধিকারিকদের মাধ্যমে ২ শতাংশ ক্ষেত্রে সরাসরি পরিদর্শন বা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্ব দূর করে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করাই এই নতুন পদ্ধতির মূল লক্ষ্য।