জয়েরপুরে বুলডোজারের তাণ্ডবে গুঁড়িয়ে গেল উপাসনালয়, ইন্টারনেট বন্ধ!

রাজস্থানের জয়পুরের জগতপুরা এলাকায় রাস্তা চওড়া করার লক্ষ্যে প্রশাসনিক উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া, গুজব ছড়ানো রোধ ও আইনশৃঙ্খলার স্বার্থে ওই এলাকায় আগামী ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় নগরোন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনের সমান্তরাল ৮০ মিটার প্রশস্ত রাস্তার পরিকল্পনা থাকলেও জবরদখলের কারণে তা ২৫-৩০ মিটারে নেমে এসেছিল, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। আইনি নোটিসের সময়সীমা শেষ হওয়ার পর চালানো এই উচ্ছেদ অভিযানে ১৯৮১ সালে নির্মিত একটি মসজিদসহ দুটি মন্দির, একটি সৎসঙ্গের হল ও একটি মাজার ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপে ধর্মীয় স্থাপনা ধ্বংসের ফলে স্থানীয়দের মধ্যে সাময়িক ক্ষোভ দেখা দিলেও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *