হরমুজে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের চরম বদলা, ইরানে ভয়াবহ এয়ারস্ট্রাইক আমেরিকার!

হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার জেরে বুধবার ভোরে ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত এই হামলায় দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন নৌ ও বিমানবাহিনীর এই অভিযানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ও বেশ কয়েকটি রাডার স্টেশন ধ্বংস হয়েছে। এছাড়া কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক ও জাস্কে মার্কিন মিসাইল হামলায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, নিজেদের সামরিক সম্পদ ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলার জবাবে আত্মরক্ষার্থেই এই অভিযান চালানো হয়েছে।

মার্কিন হামলার জবাবে তেহরান একে নিজেদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে। প্রতিক্রিয়াস্বরূপ ইরান বাহরিনে অবস্থিত মার্কিন নৌবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক কর্মকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা ভেস্তে গেছে। চলমান এই সংঘাত তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *