পরিবারকে হারিয়ে ICU-তেই শেষ নিঃশ্বাস বৃদ্ধের, এক নিমেষে নিশ্চিহ্ন আগরওয়াল পরিবার!

দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকার একটি অতিথি নিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ বছর বয়সী রাধেশ্যাম আগরওয়ালের মৃত্যুর মধ্য দিয়ে একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। গত ৩ জুন ভোরে ওই অগ্নিকাণ্ডে রাধেশ্যামের ছেলে, পুত্রবধূ, নাতনিসহ পরিবারের ৮ জন সদস্য ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালের ভেন্টিলেশনে থাকা রাধেশ্যাম মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনে গুরুগ্রাম থেকে আসা আগরওয়াল পরিবারের ৮ জন সদস্য ওই অতিথি নিবাসে অবস্থান করছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই দিল্লির ওই অতিথি নিবাসটির নিরাপত্তা ও অগ্নি-নির্বাপক ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অতিথিশালাটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল কি না এবং সেখানে প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *