দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় বিজেপি নেত্রীর বাড়িতে বোমা, চরম আতঙ্কে এলাকা!

টাকি পৌরসভা এলাকায় দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জেরে বিজেপি নেত্রী চিত্রা দে ঘোষের বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে নেত্রীর বাড়ির গেটে শ্মশানের সামগ্রী—যেমন রামাবলি, ধূপ, গীতা ও ফুলের মালা ঝোলানো অবস্থায় দেখা যায়। এর পাশাপাশি একটি হাতে লেখা কাগজে ‘মুখ বন্ধ কর, না হলে শেষ’ মর্মে হুমকি দেওয়া হয়েছে। বুধবার সকালে বাগানে জল দিতে গিয়ে পরিবারের সদস্যরা প্রথমে এই দৃশ্য দেখেন, যার ফলে এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে।

বিজেপি নেত্রী চিত্রা দে ঘোষ জানান, সম্প্রতি টাকি পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার পর থেকেই তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনার জন্য তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দায়ী করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *