বাজেটের আগেই খুলবে ভাগ্যের দুয়ার, বকেয়া ডিএ ও হেলথ স্কিম নিয়ে বড় ঘোষণা!

আগামী ২২ জুন রাজ্য সরকারের নতুন বাজেট পেশকে কেন্দ্র করে শিক্ষক মহলে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে। রাজ্য সরকারের কাছে শিক্ষকদের পক্ষ থেকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও সপ্তম বেতন কমিশনের দাবি জানানোর পাশাপাশি এবার ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (WBHS) চালুর জোরালো দাবি তোলা হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এ বিষয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

২০০৮ সালে প্রবর্তিত এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা চিকিৎসা সংক্রান্ত সুবিধা লাভ করেন। এখন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং লাইব্রেরিয়ানদের এই স্কিমের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দাবি পূরণ হলে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত লক্ষাধিক কর্মী ও তাঁদের পরিবার চিকিৎসা সংক্রান্ত আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *