বিশ্বকাপ জয়ীর হাতে ৪১৭ কোটি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে!

২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে আয়োজিত এই আসরে প্রাইজমানির আগের সব রেকর্ড ভেঙে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের মোট পুরস্কার বাবদ ৬,২৩৮.৪২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা সব খরচ মিলিয়ে প্রায় ৭,৪০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপ জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে প্রায় ৪১৭.৫০ কোটি টাকা, যা গত আসরের তুলনায় প্রায় ৭৬ কোটি টাকা বেশি। এছাড়া রানার্স-আপ দল ২৮৮ কোটি, তৃতীয় স্থানাধিকারী দল ২৫৪.৬৭৫ কোটি এবং চতুর্থ স্থানাধিকারী দল ২৩৭ কোটি টাকা পাবে। পাশাপাশি অংশ নেওয়া প্রতিটি দেশ নিশ্চিতভাবে ৮৭.৫ কোটি টাকা করে লাভ করবে। ফিফা এই অর্থ সরাসরি খেলোয়াড়দের না দিয়ে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রদান করবে, যা থেকে খেলোয়াড়দের বোনাস, কোচিং স্টাফের বেতন এবং দেশের ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *