এই বছরের শেষেই কি বিলুপ্ত হবে কোডিং পেশা, এলন মাস্কের নতুন পূর্বাভাস!

চলতি বছরের শেষ নাগাদ কোডিং পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন টেসলার কর্ণধার এলন মাস্ক। প্রযুক্তি বিশ্বের বর্তমান পরিবর্তনের প্রেক্ষাপটে এমন চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন এই শিল্পপতি। মাস্কের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এতটাই সক্ষম হয়ে উঠবে যে, প্রোগ্রামারদের সরাসরি কোড লেখার আর প্রয়োজন পড়বে না, বরং এআই স্বয়ংক্রিয়ভাবে দক্ষ মেশিন-লেভেল বাইনারি তৈরি করতে সক্ষম হবে।

প্রযুক্তি খাতের এই পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। রেভেলিও ল্যাবস ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, এন্ট্রি-লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্টের চাকরির বাজারে ইতোমধ্যে প্রায় ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। এন্থ্রোপিকের সহ-প্রতিষ্ঠাতা ডেরিও আমোডেই সতর্কতা জারি করেছেন যে, এআই এন্ট্রি-লেভেল হোয়াইট-কলার চাকরির প্রায় অর্ধেক শেষ করে দিতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, পুরনো পেশা বিলুপ্ত হলেও এআই নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করবে, যা কর্মসংস্থানের ভিন্ন এক দিগন্ত উন্মোচন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *