এক স্বামী তিন স্ত্রী, আট সন্তান! গোপন বিয়ের রহস্য ফাঁস হতেই থানায় ধুন্ধুমার

বিহারের সারণ জেলার মাশরখ থানার সেমরি গ্রামে গোপনে তিনটি বিয়ে করার অভিযোগে করণ বনসফড় নামে এক ব্যক্তি স্থানীয় প্রশাসনের তদন্তের মুখে পড়েছেন। অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর তিন স্ত্রীকে বিষয়টি আড়ালে রেখে সংসার করছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর তিন স্ত্রী একসঙ্গে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, করণ ২০২১ সালে প্রথম স্ত্রী রানি দেবীকে বিয়ে করেন, যাদের তিনটি সন্তান রয়েছে। এরপর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেখা দেবী নামের এক বিধবাকে বিয়ে করেন এবং পরবর্তীকালে রেখা দেবীর আপন বোন সীতা কুমারীকে একটি মন্দিরে গোপনে বিয়ে করেন। বর্তমানে তিন স্ত্রীই নিজেদের অধিকার দাবি করে থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট আটটি শিশুর ভবিষ্যৎ এবং অভিযুক্তের বিয়ের আইনি বৈধতা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *