৮ লাখের লোনে লিঙ্গ পরিবর্তন, নিজের বোনকে বিয়ে করলেন শিক্ষিকা!

বিহারের জামুই জেলায় নিজের কতুতো বোনকে বিয়ে করার জন্য প্রেমিকার লিঙ্গ পরিবর্তন করানোর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। লক্ষ্মীপুর ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নয়নশ্রী তাঁর প্রেমিকা রাখীর লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের জন্য ব্যাংক থেকে ৮ লক্ষ টাকার লোন নেন। অস্ত্রোপচারের মাধ্যমে রাখী পুরুষে রূপান্তরিত হয়ে ‘রাহুল’ নাম ধারণ করলে গত ৩১ মে মন্দিরে গিয়ে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২০১৫ সালে বিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগ দেওয়া নয়নশ্রী এবং রাখী স্নাতক পড়ার সময় হোস্টেলে থাকার সুবাদে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ পাঁচ বছরের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে এবং সমাজ ও চাকরির বাধা এড়াতে দিল্লির এইমস হাসপাতালে রাখীর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বিয়ের পর বিষয়টি জানাজানি হলে নয়নশ্রীর পরিবার তীব্র আপত্তি জানায় এবং গত রবিবার রাহুলের বাড়িতে গিয়ে ব্যাপক অশান্তি সৃষ্টি করে। এই ঘটনার পর নবদম্পতি আত্মগোপন করেন এবং বর্তমানে পুলিশ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *