দুর্নীতিমুক্ত প্রশাসন ও ঘুষহীন চাকরি, নতুন উচ্চশিক্ষামন্ত্রীর অভাবনীয় উদ্যোগ!

কলকাতা: রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতি দূর করে স্বচ্ছতা ফেরানোর অঙ্গীকার নিয়ে নতুন উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানান, রাজ্যের শিক্ষা খাতের হৃত গৌরব পুনরুদ্ধার করাই তার মূল লক্ষ্য।

শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধু শিক্ষা দপ্তর নয়, বরং এসএসসি (SSC), পিএসসি (PSC), সিএসসি (CSC), পুলিশ, পুরসভা ও পঞ্চায়েত নিয়োগের প্রতিটি ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো যোগ্য প্রার্থী যাতে বঞ্চনার শিকার না হন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম না থাকে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এহেন কঠোর অবস্থানের ফলে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *