মুদ্রাস্ফীতি ভালোবাসি! ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম ও ৪ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সাংবাদিক মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন করলে শুরুতে তিনি তা ব্যঙ্গাত্মক সুরে উড়িয়ে দিলেও পরে পরিস্থিতি শান্ত করে এর জন্য ইরান সংঘাত ও জ্বালানি সংকটকে দায়ী করেন। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধ শেষ হলেই জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতি নাটকীয়ভাবে হ্রাস পাবে। হোয়াইট হাউসের মুখপাত্রও একই আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমাধান হলেই অর্থনীতির ওপর এই চাপ কেটে যাবে।

এদিকে সিরিক ও মিনাবের মতো ইরানি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের এই সংঘাত সহসা থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যুদ্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে, যা মার্কিন অর্থনীতিকে দীর্ঘমেয়াদি মন্দার দিকে ঠেলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *