গার্লফ্রেন্ডের গায়ে অসহ্য দুর্গন্ধ! ১৫ দিনে মাত্র একবার স্নান, এখন অনুতপ্ত প্রেমিক!
সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে মানিয়ে নেওয়ার মানসিকতা প্রয়োজন হলেও, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে এক অদ্ভুত সমস্যার মুখে পড়েছেন এক ব্যক্তি। তিন বছর সম্পর্কের পর সম্প্রতি লিভ-ইন করতে গিয়ে তিনি জানতে পারেন যে, তার প্রেমিকা দুই সপ্তাহে মাত্র একবার স্নান করেন। প্রেমিকার এই অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে শরীর থেকে নির্গত তীব্র দুর্গন্ধের জেরে ওই ব্যক্তি এখন বেডরুম ছেড়ে সোফাতে ঘুমাতে বাধ্য হচ্ছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রেমিকা স্নান করতে রাজি হন না, উল্টো বিষয়টি নিয়ে চিৎকার-চেঁচামেচি করেন।
প্রেমিকার এই অদ্ভুত অভ্যাসের বিষয়ে প্রতিকার চেয়ে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পোস্টটি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা তীব্র বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ সতর্ক করে বলেছেন যে, দীর্ঘকাল স্নান না করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ ওই ব্যক্তিকে সরাসরি পরামর্শ দিয়েছেন যে, প্রেমিকা এ বিষয়ে সতর্ক না হলে সম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন হবে।