শেখ হাসিনার কারামুক্তি দিবস, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে তিনিই অপরিহার্য!
২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ৩৩১ দিনের বন্দিজীবন শেষে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার তাঁকে গ্রেপ্তার করেছিল। শেখ হাসিনার মুক্তির দিনটিকে রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের ‘অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি দিবস’ হিসেবে অভিহিত করেন, কারণ তাঁর এই মুক্তি তৎকালীন অগণতান্ত্রিক ও সামরিক নিয়ন্ত্রিত সরকারের পতনের পথ প্রশস্ত করেছিল।
২০০৬ সালের শেষদিকে রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ তীব্র গণ-আন্দোলন গড়ে তোলে, যার মুখে নতি স্বীকার করে তৎকালীন সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং এরপর থেকে দেশ ধারাবাহিকভাবে ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যায়।