ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা! পানীয় জলের তীব্র সংকটে দিশেহারা গোটা শহর

ইরানের জাস্ক ও সিরিকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র জলসঙ্কটে জনজীবন

তেহরান: মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জাস্ক এবং সিরিকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই আকস্মিক ও বিধ্বংসী হামলায় শহর দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকাগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই হামলার ফলে সিরিক শহরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অভিযোগ, মার্কিন বাহিনী সুনির্দিষ্টভাবে সিরিকের দুটি বড় জলাধারকে নিশানা করেছে, যেখান থেকে শহরের প্রায় ২০ হাজার পরিবারে পানীয় জল সরবরাহ করা হতো। বুধবারের এই হামলায় জলাধার দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় গোটা শহর এখন চরম পানীয় জলসংকটের মুখে পড়েছে। বোমাবর্ষণের আতঙ্ক এবং তীব্র জলসংকটে স্থানীয় বাসিন্দাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *