স্কুলের গোপন রুমে বিলাসিতা, মিলল দেড় কোটি নগদ!

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। স্কুলের ‘সিক রুম’ বা অসুস্থ শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার ঘর হিসেবে ব্যবহৃত কক্ষটি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। স্কুলটির তথাকথিত এই বিশ্রামঘরটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হওয়ায় তদন্তকারীরা বিস্মিত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের হিসাবরক্ষক অভীক নাগকে আটক করেছে পুলিশ।

তদন্তকারীদের দেওয়া তথ্যমতে, এই ঘটনায় কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীসহ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর সঙ্গে কোনো বৃহত্তর শিক্ষা দুর্নীতি জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশ আটককৃতকে জেরা করছে। এদিকে স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল উদ্ধৃত অর্থ ভর্তি ও বই বিক্রির বলে দাবি করলেও, তা ব্যাঙ্কে না রেখে স্কুলের কক্ষে কেন লুকিয়ে রাখা হয়েছিল, তার কোনো সদুত্তর দিতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটার বাজেয়াপ্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *