এআইয়ের ভুল তথ্যে বড় ধাক্কা খেল গুগল!

সার্চ ইঞ্জিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে ভুল তথ্য সরবরাহের দায়ে গুগলকে আইনি দায়ভার নিতে হবে বলে রায় দিয়েছে জার্মানির মিউনিখের একটি আদালত। স্থানীয় দুটি প্রকাশনা সংস্থার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেয়। প্রকাশনা সংস্থাগুলোর অভিযোগ ছিল, গুগল তাদের বিরুদ্ধে নাম ভাঁড়ানো, সাবস্ক্রিপশনের ফাঁদ পাতা এবং সন্দেহজনক ব্যবসায়িক কর্মকাণ্ডের মতো ভিত্তিহীন ও মিথ্যা তথ্য এআই সামারিতে উপস্থাপন করেছে। আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে, এআইয়ের দেওয়া অসংলগ্ন ও ভুল তথ্যের দায়ভার গুগলকেই বহন করতে হবে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ‘এআই ওভারভিউ’ ফিচারটি ইন্টারনেটে সহজলভ্য তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং তারা বিভ্রান্তিকর তথ্য নিরসনে কাজ করছে। এর আগেও গুগল এআই কর্তৃক জটিল রোগের ভুল ফলাফল প্রদান এবং স্বাস্থ্যসংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে নির্ভরযোগ্য উৎসের পরিবর্তে ইউটিউব ভিডিও থেকে তথ্য সংগ্রহের মতো অসংখ্য বিতর্কিত ঘটনার নজির রয়েছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি মানুষের ব্যবহার করা এই প্রযুক্তি প্ল্যাটফর্মের তথ্যের যথার্থতা ও সীমাবদ্ধতা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *