৩৭০ টাকার বিরিয়ানির বদলে যৌনতার দাবি, বিপাকে সঞ্চালক প্রণীত!

সোশ্যাল মিডিয়ায় স্ট্যান্ড-আপ কমেডির নামে কুরুচিকর ও যৌনগন্ধী মন্তব্য ছড়ানোর অভিযোগে ‘দ্য অশ্লীল শো’ এবং এর সঞ্চালক প্রণীত মোরে আইনি জটিলতায় পড়েছেন। নারী জাতির প্রতি অবমাননা ও বিকৃত মানসিকতার অভিযোগে মহারাষ্ট্র সাইবার ক্রাইমের নোডাল সাইবার পুলিশ স্টেশনে প্রণীতসহ শোয়ের বেশ কয়েকজন অতিথির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত শোয়ে আমন্ত্রিত অতিথি হিমাংশু জাংরার ডেটিং সংক্রান্ত একটি আপত্তিকর মন্তব্য থেকে। তিনি সরাসরি এক তরুণীকে জোরপূর্বক চুম্বনের মতো যৌন হেনস্থার দাবি করেন। পাশাপাশি, ডঃ সেজল পাওয়ার নামে আরেক অতিথির মৃত ব্যক্তির গোপনাঙ্গ নিয়ে ঠাট্টা করার ঘটনাটি ক্ষোভের সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, আর্থিক ও বাণিজ্যিক মুনাফার লোভে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যমে এই ধরনের নিম্নরুচির কনটেন্ট ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছিল।

এই ঘটনায় সঞ্চালক প্রণীত মোরে, হিমাংশু জাংরা ও ডঃ সেজল পাওয়ারসহ জড়িতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহারাষ্ট্র সাইবার শাখা অভিযুক্তদের সমন জারি করে বয়ান নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। এই ঘটনার জেরে ডিজিটাল নির্মাতাদের ওপর ভবিষ্যতে আইনি নজরদারি আরও কঠোর হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *