সিআইডি জেরায় মেজাজ হারালেন অভিষেক, এরপর যা ঘটল জানলে অবাক হবেন!

হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে মেজাজ হারালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ড এবং রেজোলিউশন কপি সংক্রান্ত তদন্তকারীদের প্রায় সব প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি। সিআইডির এডিজি সুপ্রতিম সরকারসহ ১০ জন আধিকারিকের ম্যারাথন জেরার মুখে পড়েও তদন্তকারীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ায় তাঁকে প্রয়োজনীয় নথি-সহ আগামী রবিবার ফের তলব করা হয়েছে। জেরা শেষে রাতে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

ভোটের ফল ঘোষণার পর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবের সময় জমা দেওয়া ৭০ জন বিধায়কের সই করা সমর্থনপত্রে গরমিল পাওয়া গেলে এই বিতর্ক দানা বাঁধে। শপথগ্রহণের সইয়ের সঙ্গে ওই নথির সই না মেলায় বিধানসভার সচিবের সন্দেহের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরের তদন্তভার গ্রহণ করে সিআইডি। দলেরই এক বিদ্রোহী বিধায়কের অভিযোগের তির অভিষেকের দিকে থাকায় তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। অনুপস্থিত বিধায়কদের সই চিঠিতে কীভাবে এল বা রেজোলিউশন কপি কোথায়, এই সংক্রান্ত প্রশ্নগুলোতে সরাসরি জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। নির্দিষ্ট নথি পেশ করতে ব্যর্থ হলে আগামী রবিবার এই মামলায় তদন্তের মোড় এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *