অভিবাসীর ছুরিকাঘাতের জের, অগ্নিগর্ভ ব্রিটেন!

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক আইরিশ নাগরিকের ওপর সুদানি শরণার্থী কর্তৃক ভয়াবহ হামলার ঘটনায় ব্রিটেনজুড়ে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার ঘটা এই হামলায় ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি তার একটি চোখের দৃষ্টিশক্তি হারান এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। ২০২৩ সালে ব্রিটেনে প্রবেশ করা অভিযুক্ত শরণার্থীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডসহ দেশজুড়ে বর্ণবিদ্বেষী বিক্ষোভের সূত্রপাত হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি পুলিশের গাড়ি ও বাসে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করতে বাধ্য হয়েছে, যেখানে অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জনগণের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও বিশ্লেষকদের শঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে এটি দীর্ঘস্থায়ী দাঙ্গার রূপ নিতে পারে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভবিষ্যতের কঠোর অভিবাসন নীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *