পাঁচ বছর ধরে অন্যের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুরি, ধরা পড়ল বড় জালিয়াতি!

মালদহে ভুল অ্যাকাউন্টে পাঁচ বছরের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অভিযোগ কলেজ ছাত্রের বিরুদ্ধে

মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় প্রায় পাঁচ বছর ধরে এক কলেজ ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা জমা পড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকার বাসিন্দা মিতালি দাস ২০২১ সালে এই প্রকল্পের জন্য আবেদন করলেও দীর্ঘদিন টাকা পাননি। সম্প্রতি তিনি বিডিও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নামে বরাদ্দ সরকারি অর্থ পাশের গ্রাম বেলশুরের বাসিন্দা মোবারক হোসেন নামে এক কলেজ ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। এই বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। মিতালি দাস অভিযুক্তের শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নথিভুক্তকরণের সময় প্রযুক্তিগত ত্রুটি বা তথ্য বিভ্রাটের কারণে এই বিপত্তি ঘটেছে। অভিযুক্ত কলেজ ছাত্র মোবারক হোসেন তার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা স্বীকার করলেও এ বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করেছেন। তিনি বর্তমানে সমস্ত সরকারি অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছেন। এর নেপথ্যে কোনো প্রতারণা চক্র কাজ করছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *