বাংলার অর্থনীতিতে নতুন আশার আলো, ইউরোপের ধাঁচে বিশেষ মার্শাল প্ল্যান!

গত দেড় দশকে শিল্প ও কর্মসংস্থানের ঘাটতি এবং রাজস্ব সংকোচনের কারণে বাংলার আর্থিক পরিকাঠামো অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে। এই গভীর সংকট মোকাবিলায় নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের ধাঁচে এক ‘মার্শাল প্ল্যান’-এর রূপরেখা পেশ করেছেন। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা, বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের সাহায্য এবং পরিকাঠামোগত উন্নয়নের মেলবন্ধনে রাজ্যের এই থমকে যাওয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থমন্ত্রী তিনটি প্রধান কৌশলের কথা জানিয়েছেন। প্রথমত, রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি বেতন, পেনশন, ভর্তুকি এবং জনকল্যাণমূলক প্রকল্পের ব্যয় নিয়ে পুনর্বিবেচনা করা হবে। দ্বিতীয়ত, ঋণের সুদ মেটাতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, তা নিয়ন্ত্রণে আনা হবে। তৃতীয়ত, বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলোকে সর্বস্তরে কার্যকর করে কর্মসংস্থান ও পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *