ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের জার্সি পরে ছবি তুলুন, ফেসবুকে ঝড় তুলুন রাতারাতি!
June 12, 2026
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। স্টেডিয়ামের গ্যালারির পাশাপাশি ভার্চুয়াল জগতেও ছড়িয়ে পড়েছে এই আমেজ। ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে পছন্দের দলের জার্সি পরা এআই (AI) ছবি দেওয়ার হিড়িক পড়েছে নেটিজেনদের মধ্যে। এ ছাড়া ফুটবলপ্রেমীদের আড্ডাকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপে বিশেষ ফুটবল স্পেশাল ইমোজি যুক্ত করেছে মেটা।
পছন্দের দলের জার্সি গায়ে জড়ানো এআই ছবি তৈরির জন্য Pixazo, MyAIArt বা Pippit-এর মতো অ্যাপ কিংবা চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। নিজের ছবি আপলোড করে নির্দিষ্ট দেশের নাম ও পরিবেশের বিবরণ দিয়ে প্রম্পট লিখলেই এআই প্রযুক্তি ব্যবহার করে আকর্ষণীয় ও বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব। নিখুঁত ছবির জন্য প্রম্পটে আলোর ব্যবহার ও রেজুলেশনের বিষয়েও নির্দেশনা দেওয়া যায়।