ধর্মস্থল গণকবর মামলায় জড়িয়ে গেল প্রকাশ রাজের নাম!

কর্নাটকের চাঞ্চল্যকর ধর্মস্থল মন্দিরের ‘গণকবর’কাণ্ডে এবার অভিনেতা প্রকাশ রাজের নাম জড়িয়ে পড়ায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ধর্মস্থল ষড়যন্ত্র মামলার অভিযুক্ত চিন্নায়া গত ১১ জুন কর্নাটক হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। ওই পিটিশনে চিন্নায়ার অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তির কথামতো বয়ান দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অভিনেতা প্রকাশ রাজ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে চাপ প্রয়োগ করেছেন।

এই ঘটনার প্রেক্ষাপটে প্রকাশ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি বর্তমানে শহরের বাইরে রয়েছেন এবং আগামী দুই দিনের মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। উল্লেখ্য, ২০১৫ সালে ধর্মস্থল মন্দির সংলগ্ন এলাকা থেকে বহু কঙ্কাল উদ্ধারের পর এই মামলাটি শিরোনামে আসে। মন্দিরের এক প্রাক্তন সাফাই কর্মীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করে, যেখানে দুই দশক ধরে মৃতদেহ লোপাট এবং প্রভাবশালী মহলের যোগ থাকার গুরুতর অভিযোগ ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *